উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২২ ৩:৫৯ পিএম

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ‌‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে আমরা মিটিং করেছি। তাদেরকে নির্দেশ দিয়েছি, কেউ যেন শূন্যরেখা অতিক্রম করে কাঁটাতারের ওপারে না যান।’

সোমবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ার বিজিবি চৌকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘এখন হয়তো সব সময় সব জায়গায় নজরদারি করা যাবে না। আমরা চেষ্টা করি বাংলাদেশি লোকজন যেন সবসময় ওপারে না যায়। তারপরও মাইন বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিকভাবে প্রতিবাদলিপি পাঠাই।’

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে আমরা মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছি। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তে সাময়িক কিছু সমস্যা হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। মিয়ানমারের কোনও নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে আগের তুলনায় জনবল বাড়িয়ে পাহারা জোরদার করা হয়েছে।’

এদিকে দুই প্রায় দুই মাস ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকায় ওপারে গোলাগুলি চলছে। কয়েক দিন পর পর এবং মাঝে মাঝে টানা কয়েকদিন গোলাগুলির শব্দ শোনা যায়। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজ বিজিবির মহাপরিচালক পরিদর্শনে আসার আগেও টেকনাফ-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে নিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

তুমব্রু সীমান্তের বাসিন্দা মো. হিরা জানান, আজ তুমব্রু সীমান্ত ঘুরে দেখেছেন বিজিবি মহাপরিচালক। তবে তিনি আসার আগে থেকে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। এই অবস্থায় সীমান্তর বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সীমান্ত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer