সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১১:৩৮ এএম , আপডেট: ১৫/১১/২০২৬ ১১:৪১ এএম

শীতের আগমনী বার্তা নিয়ে প্রতি বছরের মতো কক্সবাজারের উখিয়ার বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। হাজার মাইল পাড়ি দিয়ে আসা এসব পাখির নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল এখানকার জলাভূমি। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কোথাও কৃত্রিম পাখি সাজিয়ে পাতা হচ্ছে শিকারের ফাঁদ, কোথাও সেই পাখি শিকার করে প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে হাটবাজারে। প্রকৃতির অতিথিদের জন্য উখিয়ার বিভিন্ন বিল যেন এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। উখিয়ায় অতিথি পাখি শিকার ও বিক্রির এমন অভিযোগ উঠেছে। উপজেলার কুতুপালং, থাইনখালী, বালুখালী ও পালংখালী বাজারসহ বিভিন্ন এলাকায় শিকার করা পাখি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের বাজারগুলোতেও অতিথি পাখি বেচাকেনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের একটি অংশও ফাঁদ পেতে পাখি শিকারে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উখিয়ার কুতুপালং বাজারে প্রকাশ্যে একাধিক অতিথি পাখি বিক্রির চিত্র দেখা গেছে। বাজারে একজন বিক্রেতার হাতে কয়েকটি শিকার করা পাখি দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এভাবে শিকার করা পাখি বাজারে এনে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের কাছে এসব পাখির চাহিদা থাকায় শিকারিরাও নির্বিঘ্নে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের কাছে মাছকারিয়া বিল দীর্ঘদিন ধরে অতিথি পাখির পরিচিত বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত।

কিন্তু শীতের শুরুতেই এসব এলাকায় সক্রিয় হয়ে উঠেছে পাখি শিকারিরা। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পের বাইরে বিভিন্ন এলাকায় যাতায়াতের সুযোগ নিয়ে রোহিঙ্গাদের একটি অংশও পাখি শিকারে জড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন বাসিন্দারা। এদিকে অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধে বনবিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রকাশ্যে পাখি বিক্রির ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন, অতিথি পাখি শিকার বন্ধে বনবিভাগ একাধিকবার অভিযান চালিয়েছে। এসব অভিযানে কৃত্রিম পাখিসহ শিকারিদের ব্যবহৃত সরঞ্জাম ও আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রয়োজনে আবারো অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয়দের দাবি, শুধু বিলে অভিযান চালিয়ে এই তৎপরতা বন্ধ করা সম্ভব নয়। শিকারের পাশাপাশি পাখি কেনাবেচার বাজারগুলোতেও নিয়মিত অভিযান চালাতে হবে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...