বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০/১০/২০২২ ৯:৪৩ এএম
সীমান্ত উত্তেজনা: পালংখালিতে স্থানীয়দের চলাচলে কড়াকড়ি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে আবারও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার (০৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংলাখালী আঞ্জুমান এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাপ্পি। তিনি বলেন, গোলাগুলির শব্দে আঞ্জুমান এলাকার কেউ ঘুমাতে পারেনি। মনে হচ্ছিল গুলি ঘরের ওপর পড়ছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন।

স্থানীয় জেলে বেলাল বলেন, মায়ানমারের অভ্যন্তরে মংডু, সাপবাজার মায়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। আমাদের আঞ্জুমান সীমান্ত থেকে মায়ানমার সাপবাজারের দূরত্ব বেশি না। তাই অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে।

পাংলখালী আঞ্জুমান এলাকার আরেক স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, রাত ৩টা থেকে ভোর ৭টা পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এই আতঙ্কে আমাদের গ্রামের কেউ ঘুমাতে পারেনি। এর আগে এরকম শব্দ শুনিনি।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সীমান্ত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...