বাংলাদেশ সীমান্তে মর্টার সেল নিক্ষেপ

মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে ডেকে কড়া প্রতিবাদ ঢাকার

উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৬:৪২ পিএম , আপডেট: ২৯/০৮/২০২২ ৬:৪৪ পিএম

মিয়ানমার থেকে উড়ে এসে বান্দরবান সীমান্তে দুটি মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডে‌কে কড়া প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ঢাকা। এ বিষ‌য়ে রাষ্ট্রদূত‌কে এক‌টি মৌখিক নোট দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব ব‌লেন, ও‌দের (‌মিয়ানমার) রাষ্ট্রদূত‌কে আজ আমরা ডে‌কে‌ছি। তা‌কে একটা মৌখিক নোটের মাধ‌্যমে কড়া প্রতিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে। যেন এ ধর‌নের ঘটনা আর না ঘটে।

মাসুদ বিন মোমেন ব‌লেন, যে ঘটনা ঘ‌টে‌ছে, সেটার ব‌্যাপা‌রেও আমরা নিন্দা প্রকাশ ক‌রে‌ছি।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। পরে রাত সা‌ড়ে ১২টার দি‌কে সেনাবা‌হিনী ও বি‌জি‌বির বোমা বিশেষজ্ঞ টিম একটি মর্টার শেল ধ্বংস করে। আরেকটি শেল আজ বিকেলে ধ্বংস করার কথা রয়েছে।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখনো আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সীমান্ত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...