ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৮/২০২২ ৫:১৩ পিএম

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘বড় একটি আওয়াজ হয়েছিল। যার কারণে স্থানীয়দেরকে সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে এসে পড়েছে একটি অবিস্ফোরিত মর্টারশেল। স্থানীয় প্রশাসন বলছে, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তুমব্রু উত্তর পাড়ায় এই মর্টারশেল নিক্ষেপ করেছে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, তারাও ঘটনা শুনেছে। বিস্তারিত তথ্যের জন্য খোঁজ নেয়া হচ্ছে।

তুমব্রু উত্তর পাড়ায় মসজিদের পাশে রোববার দুপুর আড়াইটার দিকে মর্টারশেলটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘বড় একটি আওয়াজ হয়েছিল। যার কারণে স্থানীয়দেরকে সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির জেষ্ঠ্য এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘ঘুমধুমের তুমব্রু উত্তর পাড়ায় ভারী অস্ত্র নিক্ষেপ করেছে মিয়ানমার সেনাবাহিনী। মর্টারের গোলা ১২০এমএমইউ০০.৮০‘০৬ মডেলের।’

বিজিবির পরিচালক ( অপারেশন ) লে. কর্নেল ফয়জুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে ওদের বিচ্ছিন্নতাবাদি গোষ্ঠির সঙ্গে ঝামেলা চলছে। আমরাও বিষয়টা জেনেছি। যা কিছু ঘটছে, মিয়ানমারের অভ্যন্তরে। আমরাও সতর্ক আছি।’

বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পয়েন্টে মর্টারশেল নিক্ষেপ হয়েছে কি না তা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘এটা আমরাও শুনেছি। এখন পর্যন্ত এই ব্যাপারে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। সুত্র : নিউজ বাংলা

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সীমান্ত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...