ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৬ ৭:৪৫ পিএম

ইমরান আল মাহমুদ •

কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। এসময় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ঝাউবাগান দখলের উদ্দেশ্যে স্থাপন করা সিমেন্টের খুঁটি ও ঘেরাবেষ্টনীসহ বিভিন্ন অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ‘সিমিজু হ্যাচারি এন্ড নার্সারি লি.’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি রক্ষিত বনভূমিতে সৃজিত ঝাউবাগান দখলের উদ্দেশ্যে সিমেন্টের খুঁটি স্থাপন ও ঘেরাবেষ্টনী নির্মাণের বিষয়টি নজরে আসে। পরে বন বিভাগের সদস্যরা এসব অবৈধ স্থাপনা অপসারণ করে বনভূমিটি দখলমুক্ত করেন।

একই দিন ইনানী রেঞ্জের নিদানিয়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সরকারি রক্ষিত বনের ঝাউবাগানে গড়ে ওঠা আরও কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। পৃথক এসব অভিযানে প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

অভিযানে জালিয়াপালং বিট কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ইনানী বিট কর্মকর্তা মো. নুর হোসেন,কক্সবাজার রেঞ্জের স্পেশাল টিম এবং বিভিন্ন বিটের কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা অংশগ্রহণ করেন।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানায়,”সরকারি রক্ষিত বনভূমি রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...