উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১০/২০২২ ৮:০০ এএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত ৪ জন অতিরিক্ত জেলা জজ বিচারিক কার্যক্রম শুরু করেছে। সোমবার সকাল থেকে নতুন নিয়োগ পাওয়া এ ৪ বিচারক তাদের কার্যক্রম শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি জানান, এ কার্যক্রমের ফলে কক্সবাজারের দীর্ঘদিনের বিচারাধিন প্রায় ৮৩ হাজার মামলার জট কমে যাবে। বিচারিক কার্যক্রম এগিয়ে গেলে ভোগান্তি থেকে রেহাই পাবেন বিচারপ্রার্থীরা।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে জেলা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন মোহাম্মদ ইসমাইল আর অতিরিক্ত জেলা জজ হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল মামুন।
সোমবার অতিরিক্ত জজ হিসেবে বিচারিক কার্যক্রম শুরু করেছেন, মো. সাইফুল ইলাহী, আবদুল কাদের, মোশারফ হোসেন ও নিশাত সুলতানা।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সীমান্ত জেলা কক্সবাজারে আদালতে ৯০ হাজারের বেশি মামলা বিচারাধিন ছিল। যা জেলা হিসেবে বাংলাদেশের জেলায় সর্বোচ্চ মামলা। জেলা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল যোগদানের পর থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলার জট কমানোর উদ্যোগ নেয়া হয়। এ কার্যক্রমের ধারাবাহিকতায় এখন প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধিন রয়েছে। ফলে
জেলা জজ নতুন করে বিচারক নিয়োগের জন্য জোর তৎপরতা চালান। সরকারের আন্তরিক প্রচেষ্টায় অতিরিক্ত জেলা জজ হিসেবে সোমবার থেকে ৪ জন বিচারিক কার্যক্রম শুরু করেছেন।
আদালতের সিনিয়র আইনজীবী আবদুল মান্নান জানান, একজন জজ এবং একজন অতিরিক্ত জজ যে সংখ্যক মামলার বিচার করতো এতে একটি মামলার তারিখ কোনভাবেই ৩ মাসের মধ্যে আনা সম্ভব ছিল না। বছরের পর বছর ভোগান্তি ও হয়রানীর কবলে ছিলেন বিচার প্রার্থীরা। এখন আরো ৪ জন বিচারক আদালতের কার্যক্রমে অংশ নেয়ায় প্রতি ১৫ দিনে মামলার তারিখ দেয়া সম্ভব হবে। এতে বিচার কার্যক্রম এগিয়ে যাবে আরো অনেক। ফলে স্বাভাবিকভাবে বিচারপ্রার্থীরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বর্তমানে বিচারাধিন মামলার সংখ্যা ৮২ হাজার ৭৯৮ টি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দিন এর দেয়া তথ্য মতে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৫১ হাজার ১১৪ টি। যার মধ্যে ফৌজদারী মামলার সংখ্যা ২৫ হাজার ৫২ টি আর দেওয়ানী মামলার সংখ্যা ২৬ হাজার ৬২ টি। চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান নূরীর দেয়া তথ্য মতে, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বর্তমানে ৩১ হাজার ৬৮৪ টি মামলা বিচারাধিন রয়েছে

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...