ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ৯:০৯ এএম

আইসিডিডিআর,বি নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: Field Research Assistant with Maternal and Child Nutrition
বিজ্ঞপ্তি নং: Adv#131/2026

প্রতিষ্ঠান: icddr,b
পোস্ট প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬

পদের বিবরণ

icddr,b-এর Nutrition Research Division-এর Maternal and Child Nutrition Program-এর আওতায় শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজনীয় সেবা ও সহায়তা চিহ্নিত করতে একটি গবেষণা পরিচালিত হবে। গবেষণায় Early Childhood Development (ECD), ঝুঁকি ও সুরক্ষামূলক বিষয়গুলো এবং শিশুদের সুস্থ বৃদ্ধি ও ভবিষ্যৎ কল্যাণে কার্যকর উদ্যোগের জন্য তথ্য সংগ্রহ করা হবে।

শুধুমাত্র যোগ্য ও উপযুক্ত নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান দায়িত্ব

  • বাড়ি বাড়ি গিয়ে তথ্য ও নমুনা সংগ্রহ করা।
  • ট্যাব/কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা।
  • কমিউনিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা।
  • নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা।
  • ডাটা/নমুনা সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
  • সংগৃহীত তথ্য যাচাই করা।
  • গবেষণার প্রটোকল ও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ নিশ্চিত করা।
  • মাঠপর্যায়ের কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ ও রিপোর্টিংয়ে সহযোগিতা করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
  • TAB ভিত্তিক ডাটা সংগ্রহ/ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।
  • রোহিঙ্গা ভাষায় সাবলীল হতে হবে।

কর্মস্থল

কক্সবাজারের উখিয়া

পদ সংখ্যা

১০টি

চাকরির ধরন ও মেয়াদ

স্বল্পমেয়াদি, দৈনিক মজুরি ভিত্তিক।
চাকরির মেয়াদ ২ মাস, কর্মদক্ষতা ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

বেতন ও সুবিধা

প্রতিদিন ১,৫৪৩ টাকা (সমন্বিত)।
অন্য কোনো সুবিধা প্রযোজ্য নয়।

গুরুত্বপূর্ণ তথ্য

  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার উখিয়া, কক্সবাজারে অনুষ্ঠিত হবে।
  • নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে icddr,b কোনো আবেদন ফি গ্রহণ করে না।

আবেদন

যোগ্য প্রার্থীদের ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে icddr,b-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে:

career.icddrb.org

পাঠকের মতামত

এইচএসসি পাসেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে ব্র্যাক এনজিও, কাজ সপ্তাহে ৫ দিন

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য ...
Single Page Footer