ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১২/২০২৪ ৮:০২ এএম , আপডেট: ০৫/১২/২০২৪ ৮:০২ এএম

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে আবারও দুই কৃষককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হন। এ সময় একজনকে আটক করেন স্থানীয়রা। আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা নাগাদ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

অপহৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন (৪৫) ও একই এলাকার মোহাম্মদ জহির (৫০)। ডাকাতদলের গুলিতে আহতরা হলেন কম্বনিয়াপাড়া এলাকার সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও সাকিব (১২)। তাদের চিকিৎসার জন্য উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আটক অপহরণকারী কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৭)।

ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি দল পাহাড়ে অভিযান পরিচালনা করছে। অভিযানে র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৯১ জন স্থানীয় বাসিন্দা, ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...