উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১২/২০২৪ ৪:৫৭ পিএম , আপডেট: ০৪/১২/২০২৪ ৫:০৬ পিএম
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন

কক্সবাজারের টেকনাফে ৭ম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গ্রেফতারের ঘটনায় অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিতে কক্সবাজার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবায়েত হোসাইনের নেতৃত্বে এই আবেদন করা হয়।আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ নভেম্বর ভোরে ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাউসিফুল করিম রাফিকে (১৩) টেকনাফ থানা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন অস্ত্র বহনকারী হিসেবে শিশু অপরাধ আইনে গ্রেফতার দেখায় (যার মামলা নং: ৮০/৬৮৫)।

এই মামলায় দুই সাক্ষী মাওলানা জামাল হোসাইন ও সুফাইদা আক্তারের বক্তব্যে রাফিকে দিয়ে জোরপূর্বক জবানবন্দি আদায় এবং তার হাতে অস্ত্র পাওয়া যায়নি সেটা স্পষ্ট হওয়া গেছে। এছাড়াও ওসির ভয়ে সাদা কাগজে তারা স্বাক্ষর করেন বলে জানায়।এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মানববন্ধন করে প্রতিবাদ জানায়। সকলেই অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর সুবিচার প্রত্যাশা করে শিশু রাফির কারামুক্তি এবং ওসি গিয়াসউদ্দিনের টেকনাফ থেকে প্রত্যাহার চেয়েছেন।

এই প্রেক্ষিতে আবেদনে টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দীনকে প্রত্যাহার ও শিশুটিকে নিঃশর্ত কারামুক্তির সহযোগীতা চেয়েছেন। এই বিষয়ে ব্যবস্থা নিতে ডিআইজি মৌখিক ভাবে কক্সবাজার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বলে জানান আবেদনকারী রুবাইয়েত হোসাইন।

কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ ‘ জানান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বিষয়টি গুরুত্ব সহকারে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা পুলিশ কাজ শুরু করেছে

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...