ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১০:২০ এএম

কক্সবাজারে টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিজিবি ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছেন বলে জানাগেছে।
বিজিবি সুত্র জানায়, ২৩ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চাকান আসবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টায় ৬৪বিজিবির আওতাধীন হ্নীলা বিওপি বিশেষ টহল দল হ্নীলা সীমান্তবর্তী এইচ. কে আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান নেন। রাত ১১টা ৪০মিনিটের দিকে ৪জন ব্যাক্তি ৩টি বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করেন। এসময় চোরাকারবারী ডাকাতদল পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবিকে উদ্দেশ্য করে গুলি চালালে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। গোলাগুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিজিবি ঘটনাস্থল থেকে ৩টি বস্তায় ভর্তি এক লাখ ৪৯হাজার ৮শ পিচ ইয়াবা উদ্ধার করেন। ৬৪বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জহিরুল ইসলাম জি সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো জানানা, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer