উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২৩ ৯:২১ এএম

কক্সবাজার সরকারি কলেজের জায়গায় অবৈধ ঘর (টিন শেড) নির্মাণ করে বহিরাগত মহিলাদের দিয়ে দখল করে রাখে।তড়িৎ পদক্ষেপ হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে দখলদারদের অবিলম্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড:সুজিত কুমার দে,সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটির আহ্বায়ক জনাব মফিদুল আলম, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ,কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক সহ অন্যান্য ছাত্রনেত্রিবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়াও আইনগত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়। রাতের অন্ধকারে কলেজের জায়গা দখল করায় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন তড়িৎ পদক্ষেপ না নিলে কলেজের শিক্ষার্থীদের সামলানো কঠিন হবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...