ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০১/২০২৬ ৭:২০ এএম

ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে পরিচালিত “এডুকেশনাল সাপোর্ট ইনিশিয়েটিভ” শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ইনসেপশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে গ্লোবাল ট্রেনিং সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন এবং ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্কের শুভাকাঙ্ক্ষী শাহনেওয়াজ চৌধুরী।

ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্কের মাঠ প্রতিনিধি মোহাম্মদ আরফাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে নেটওয়ার্কের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রতিনিধি মিজানুর রহমান।

পরে উদ্যোগটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধি মিজানুর রহমান এবং সুবিধাভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথির বক্তব্যে ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্কের এই উদ্যোগ আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এ উদ্যোগের ফলে মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে এবং একই সঙ্গে এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পাবে।

শুভাকাঙ্ক্ষী শাহনেওয়াজ চৌধুরী বলেন, সুবিধাভোগী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের অগ্রগতির জন্য অভিভাবকদের পজিটিভ প্যারেন্টিং বিষয়ে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভিভাবকরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন এবং সন্তানদের পড়াশোনায় সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এই উদ্যোগের স্বপ্নদ্রষ্টা ও ফ্রান্সপ্রবাসী জুয়েল বড়ুয়া বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষা একটি সমাজকে পরিবর্তন করতে পারে। সে বিশ্বাস থেকেই এই উদ্যোগ সমাজ সংস্কারের একটি চলমান প্রয়াস। অর্থের অভাবে যেন কোনো শিশুর স্বপ্ন মাঝপথে থেমে না যায়—এই প্রত্যয়ে আমরা আমাদের পথচলা শুরু করেছি। শিশুদের স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা সবসময় তাদের পাশে থাকব।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer