ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১১/২০২৬ ৮:৫০ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ফাতেমা জাহান (১৯) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের নিজ বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা জাহান বেতাগী ইউনিয়নের তিনসৌদিয়া ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকার মো. হারুনের মেয়ে। তার স্বামী মনসুর আলী পোমরা ইউনিয়নের রোশাইপাড়া এলাকার বাসিন্দা এবং একজন সৌদি প্রবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছয় মাস পূর্বে সামাজিকভাবে মনসুর আলীর সাথে ফাতেমার বিয়ে হয়। বিয়ের তিন মাস পর স্বামী সৌদি আরব চলে যান। এরপর থেকেই তিনি শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে যাতায়াত করতেন। গত চার দিন আগে তিনি নিজ বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত তিন মাস ধরে তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার জানায়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে পরিবারের সবাই রাতের খাবারের সময় হলেও ফাতেমা খারাপ লাগার কথা বলে ঘরে থেকে যান এবং টিভি দেখার কথা জানান। পরে অন্য সদস্যরা খাবার শেষে ঘরে ফিরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা তাকে নিচে নামালে পুলিশকে জানানো হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন হাসান বলেন, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...