নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩/১১/২০২৬ ৩:২৯ পিএম

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে দাঁড়িয়ে সময়োপযোগী সিদ্ধান্ত ও চিকিৎসাসেবার মাধ্যমে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন অসহায় একটি পরিবারে। চিকিৎসার পাশাপাশি তাঁর সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোগী ও স্বজনেরা।

রোগীর নাম রাজিয়া। তিনি টেকনাফের খারাংখালী এলাকার নাছরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল গফুর এবং স্বামী মোহাম্মদ আলম।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর বুধবার রাজিয়াকে লেদার আইওএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, গর্ভের সন্তান মারা গেছে। একই সঙ্গে রাজিয়ার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
রাত প্রায় ১২টার দিকে সদর হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা জানান, রাজিয়ার জরায়ু ফেটে যাওয়ায় আইসিইউ সেবা প্রয়োজন হতে পারে। কিন্তু তখন হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।তখন রাত প্রায় ১টা। একদিকে রোগীর সংকটাপন্ন অবস্থা , প্রায় ৪ ঘন্টা গাড়িতে করে এতদুর যাওয়ার মতো শারীরিক অবস্থা ছিলো না, অন্যদিকে চট্টগ্রামে নেওয়ার মতো আর্থিক সামর্থ্যও ছিল না পরিবারের। এমন পরিস্থিতিতে রাজিয়ার জীবন বাঁচানোর আশায় তাঁকে নিয়ে যাওয়া হয় কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসক ডা. আরিফা মেহের রুমির কাছে।

রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডা. রুমি। রাত প্রায় ২টার দিকে শুরু হয় অস্ত্রোপচার। প্রয়োজনীয় চিকিৎসাব্যবস্থা ও দক্ষতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রাজিয়া। পরবর্তী সময়ে তাঁর আর আইসিইউ সেবার প্রয়োজন হয়নি।

পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. রুমি চিকিৎসার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন। ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ্য না থাকলেও তাঁর সহযোগিতায় ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাজিয়া ও তাঁর পরিবার।
রাজিয়ার স্বজনেরা বলেন, সংকটের সেই গভীর রাতে যখন চারদিকে অনিশ্চয়তা আর অসহায়ত্ব, তখন ডা. রুমি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দ্রুত সিদ্ধান্ত ও সহযোগিতা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।
চিকিৎসা পেশায় দক্ষতার পাশাপাশি মানবিকতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজিয়ার পরিবারের কাছে সেই রাতটি ছিল চরম উদ্বেগ ও উৎকণ্ঠার। চিকিৎসক রুমির সহযোগিতা তাঁদের সেই সংকটময় সময়ে নতুন করে আশার আলো দেখিয়েছে।

তার মানবিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করে কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, চিকিৎসা শুধু পেশা নয়, এটি মানবসেবার এক মহান দায়িত্ব। অসহায় প্রসূতির জীবন বাঁচাতে মধ্যরাতে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে চিকিৎসক রুমি যে আন্তরিকতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর মতো মানবিক চিকিৎসক সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

পাঠকের মতামত

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...