প্রকাশিত: ১৭/০৬/২০১৬ ১০:১৬ পিএম

আজিজুল হক, সীমান্ত সংবাদদাতা::

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত ইউনিয়ন ঘুমধুমের বহুল আলোচিত-সমালোচিত কুখ্যাত মাইক আমিনের ইয়াবার ডেরায় সফল অভিযান চালিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রম্যমান আদালত।

গোপন সুত্রে খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েত মোঃ সাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ-বি.জি.বি যৌথ অভিযান পরিচালনা করে নোয়া পাড়াস্থ বাড়া সোলতানের পুত্র নুরুল আমিন ওরপে মাইক আমিনের বসত ঘরে তল্লাশি চালিয়ে দুই মিনি ক্যান বিয়ার,ইয়াবা সেবনের বিপুল পরিমান সরঞ্জাম সহ মাইক আমিনের স্ত্রী ফাতেমা বেগম মান্না (২৮) কে  হাতেনাতে আটক করতে সক্ষম হয়। ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েত মোঃ সাহেদুল ইসলাম ধৃত ফাতেমা বেগম মান্নাকে মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। ১৭ জুন একই দিনে বিকেলে ঘুমধুম বেতবনিয়া বাজারে ৩টি মুদি দোকানে জিনসিন পাওয়ার, ও মিয়ানমারে উৎপাদিত বিয়ার রাখার দায়ে পৃথক ভাবে মোট ৪০০০/Ñ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিষ্টেট ছাড়াও  ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ চৌধুরী ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে টু আইসি মোঃ আলমগীর, ঘুমধুম বি জি বির বিওপি কমন্ডার ফেরদৌস মোল্লাহ সহ সংগীয় ফৌর্স সহ স্থানীয় জন প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer