প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ৭:৩৮ এএম
tekনিউজ ডেস্ক::
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে হামলার ঘটনায় ওই ক্যাম্পের আট সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে এর মধ্যে আনসারের দুটি ও জেলা প্রশাসনের একটি কমিটি কাজ করছে।

কক্সবাজার জেলা আনসার কমান্ড্যান্ট দেওয়ান মাতলুব রহমান জানান, তদন্ত কমিটি কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাপক অনুসন্ধান চলছে। হত্যাকারীদের আটক ও লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধারে সমন্বিতভাবে কাজ চলছে বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া শরণার্থী শিবিরের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের একটি ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র একদল দুর্বৃত্ত। এ সময় তারা গুলি করে ক্যাম্পের প্লাটুন কমান্ডার আলী হোসেনকে হত্যা করে। লুট করে নিয়ে যায় ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি।

পরদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দুটি তদন্ত কমিটি করেছে। গত রবিবার কমিটি করেছে জেলা প্রশাসন।

আনসার ও ভিডিপি সদর দপ্তরের উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল ফেরদৌস সাহাবকে প্রধান করে গঠন করা কমিটির অন্য দুই সদস্য হলেন বাহিনীর পরিচালক (ট্রেনিং) সাইফুদ্দিন মো. খালেদ ও উপপরিচালক (মনিটরিং) মো. রাসেল। চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার এ এস এম আজিম উদ্দিনকে প্রধান করে গঠন করা অন্য কমিটির বাকি দুই সদস্য হলেন কক্সবাজার জেলা আনসার কমান্ড্যান্ট দেওয়ান মাতলুব রহমান ও টেকনাফ উপজেলা আনসার কর্মকর্তা মো. মোস্তফা।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer