প্রকাশিত: ২০/০৫/২০১৬ ৭:২৪ এএম

620-1-300x159ডেস্ক নিউজ : চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর বান্দরবান থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাদেরকে স্থানীয় বখাটেদের কবল থেকে উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান জানায়েছেন, গত ১৬ মে তিন কিশোরী চট্টগ্রামে তাদের নিজ বাসা থেকে মোট ৬২ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে, মেয়েদের কোনো খবর না পেয়ে তাদের বাবা-মা ওই দিনই সিএমপির ইপিজেড থানায় জিডি করেন। পরে পুলিশ বান্দরবানের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে স্থানীয় বখাটের কবল থেকে তাদের উদ্ধার করে।

তিনি আরেও জানান, তিন কিশোরী দুইদিন কক্সবাজারে বেড়িয়ে বান্দরবানে বেড়াতে আসে। এরা তিনজন বান্ধবী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এদিকে, বুধবার রাতেই ওই কিশোরীদের তাদের অভিবাবকদের কাছে তুলে দেয় বান্দরবান জেলা পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান নিজের মতামত ব্যক্ত করে লিখেছেন, ‘তিনটি কিশোরী মেয়েকে উদ্ধার করে তনুর পরিণতি ঠেকালো বান্দরবান পুলিশ। এদের মতো কেউ যেন বিপদ ডেকে নিয়ে না আনে। প্রতিটি বাবা-মায়েদের তাদের শিশু/কিশোর সন্তানদের সবসময় আদর, শাসন ও পর্যবেক্ষণ করা উচিত।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...