ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ১০:৪৩ এএম

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি।

তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিতে পারলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। তবে কেউ যদি ওই দিন ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ২৩ সেপ্টেম্বরের ছুটির সঙ্গে ২৫ ও ২৬ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer