প্রকাশিত: ১৯/০৫/২০১৬ ৯:৩৬ পিএম

এম বশিরুল আলম, লামা :
লামায় দেশীয় ১টি পিস্তল, ২ রাউন্ড কার্তুজসহ রবিউল ইসলাম (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনা সদস্যরা। জানাগেছে, ১৮ মে গভীর রাতে সেনা বাহিনীর লামা সাবজোন ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি নিয়মিত টহলদল উপজেলার রুপুসীপাড়া ইউনিয়নস্থ পূর্ব শীলেরতুয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ও এ সন্ত্রাসীকে আটক করেন। লামা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, এ ব্যপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। স্থানীয়দের ধারণা, রবিউল চুরি ডাকাতী করার উদ্দেশ্য দেশীয় তৈরী পিস্তুল ও কার্তুজ বহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনা টহল তাকে আটক করতে সক্ষম হয়। ধৃত রবিউল রুপুসীপাড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মৃত মুকবল হোসেনের ছেলে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...