প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৩৪ পিএম

সোয়েব সাঈদ, রামু::
রামুতে ক্রিকেট খেলায় দ্বন্ধের জেরে বন্ধুদের হামলার শিকার কলেজ ছাত্র আবু সায়েম এর মৃত্যু হয়েছে। রবিবার (১৫মে) সন্ধ্যায় চট্টগ্রামের একটি ক্লিনিকে আইসিইউ’তে চিকিৎসাধিন থাকা সায়েম এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গত ৯ মে এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে বন্ধুরা তাকে ক্রিকেট খেলায় ব্যাট দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রামে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিলো।

নিহত আবু সায়েম মাহমুদ রামু উপজেরার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের ছাবের আহমদের ছোট ছেলে। সে কক্সবাজার সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের পিতা ছাবের আহমদ বাদী হয়ে রামু থানায় মামলা করেছেন। পুলিশ মনু নামে এক জনকে আটক করেছে।

আবু সায়েম মাহমুদের বড় ভাই ইউনুচ জানান, গত ৯ মে আবু সায়েম পাড়ার একটি মাঠে ক্রিকেট খেলছিলেন। খেলার কোনো এক বিষয় নিয়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে খেলা নিয়ে তর্কাতর্কি হয়। অন্যদের মধ্যস্থতায় তাৎক্ষনিক তর্কতর্কির ঘটনা মাঠেই শেষ হয়ে যায়। কিন্তু খেলার তর্কাতকি রেশ মাঠে ফেলে আসেনি অন্য ছেলেরা। বাড়ি ফেরার পথে মাঠে তর্ক হওয়া স্থানীয় রবিউল হাসান বাবু, আবদুর রহিম, রবিউল হাসান রবিন মিলে ক্রিকেট ব্যাট দিয়ে সায়েমকে বেদড়ক মারধর করে। এতে তার মাথায় ও শরীরে গুরুতর জখম হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁচ দিন চিকিৎসা নেয়ার পর রোববার (১৫ মে) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সিএসটিসি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কলেজ ছাত্র আবু সায়েম মাহমুদ সেনা সদস্য মাহবুব আলমের ছোট ভাই।

এদিকে সায়েমের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রামু চৌমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশ করেছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সহ গ্রামবাসী। এদিকে আবু সায়েম মাহমুদের মুত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, হামলায় অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গতকাল রাত সাড়ে ৯টায় মেরংলোয়া রহমানিয়া মাদরাসা মাঠে নিহত কলেজ ছাত্র আবু সায়েম মাহমুদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিপুল মানুষের সমাগম ঘটে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...