প্রকাশিত: ১২/০৬/২০১৬ ৩:২৯ এএম , আপডেট: ১২/০৬/২০১৬ ৩:৩২ এএম

সংবাদদাতা :

মহেশখালী’র পিআইও শফিউল আলম শাকিব অবশেষে সাসপেন্ড ও তার বিরুদ্ধে  দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা ৭ মামলা ওয়ারেন্ট হয়েছে। মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রমজান আলীর সাথে বিরোধে জড়িয়ে পড়ায়  ও দুদকের করা মামলায় ফেসেঁ গেলেন  মহেশখালী’র পিআইও শফিউল আলম শাকিব।আইনশৃংঙ্খলা সভায় ‘পিআইও’ ঘোষিত জমাকৃত অস্ত্র আদালতে জমাদানের দাবী ও তার দাম্ভিক্তার পেছনে কারা জড়িত তা খোঁজ নেওয়ার দাবী উঠেছে।

জানাগেছে, পিআইও শাকিবের বিরোদ্ধে দুর্ণীতি দমন কমিশনের ৭ মামলা নাম্বার-১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ /২০১৫ ইং ওয়ারেন্ট হয়েছে শিঘ্রিই গ্রেপ্তার হতে পারে। পিআইও শাকিব টিআর, কাবিকা, (সোলার) সৌর বিদ্যুত, কর্মসৃজন প্রকল্প সহ সরকারীভাবে যতসব অনুদান আসছে সব কিছু নিযুক্ত প্রতিনিধিদের সাথে আতাঁত করে সিংহভাগ টাকা তার পকেটস্থ করে। পিআইও’র দুর্নীতি ও অপকর্ম গনমাধ্যমে প্রকাশ হওয়ায় সাংবাদকর্মীদের সবসময় কটাক্ষ করে কথা বার্তা বলে থাকে। দুর্নীতির দায়ে দুদকে’র মামলা, অপকর্মের দায়ে নির্বাচিত জনপ্রতিনিধি কর্তৃক নাজেহাল, কর্মসৃজন প্রকল্পের টাকা হরিলুট, (সৌর বিদ্যুত) সোলারের টাকার হরিলুট, বিভিন্ন জায়গায় মাতব্বরি সহ বিভিন্ন কিছু জাতীয়, আঞ্চলিক, স্থানীয়, অনলাইন, ফেইসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ঘটনার জেরে মহেশখালীর সর্বোচ্চ নীতি নির্ধারনি ফোরাম/ আইনশৃংঙ্খলা সভায় মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী কে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে থাকে এক পয্যায়ে পিআইও শাকিব বলেন, আমি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিইনি। সেই কথা রেকডিং করা হয়েছে।

মহেশখালী থেকে সাসপেন্ড শাকিব কে আগামী ২ জুলাই এ নতুন পিআইও কে সবকিছু বুঝে দিতে বলা হয়েছে ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...