প্রকাশিত: ৩০/০৫/২০১৬ ৮:২৫ এএম , আপডেট: ৩০/০৫/২০১৬ ৯:৪৩ এএম

imagesউখিয়া নিউজ ডটকম::

উখিয়ার আ.লীগ নেতা নুরুল আমিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা গেছে ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতীক নিয়ে  অধ্যক্ষ শাহ আলম কে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। উক্ত নির্বাচনে উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বর্তমানে নির্বাচন করছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছে এবং যারা ঐ সমস্ত বিদ্রোহী প্রার্থীর পক্ষে করছে তাদেরকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত আছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্তের আলোকে উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন কে বহিস্কার করা হইল। দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা তার পক্ষে কাজ করবে তাদেরকেও বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এ পর্যায়ে দলীয় নেতৃবৃন্দকে দলীয় প্রার্থী  অধ্যক্ষ শাহ আলমের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হইল। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করবে তারা দল থেকে বহিস্কৃত হিসাবে গণ্য হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...