নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ৬:০০ পিএম

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মরহুম শমশুল আলম সাও-এর সুযোগ্য পুত্র সিরাজুল ইসলাম সিরাজ।

​সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিশেষ বার্তায় প্রার্থী হওয়ার এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ১নং কাস্টমস ওয়ার্ডের স্থানীয় ভোটার, সুশীল সমাজ ও তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে আগ্রহ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সিরাজুল ইসলাম সিরাজ জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার প্রাতিষ্ঠানিকভাবে জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে ১নং কাস্টমস ওয়ার্ডের সর্বস্তরের ভোটারের কাছে দোয়া, ভালোবাসা, সুপরামর্শ ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করছেন।

​নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আমার প্রধান উদ্দেশ্য রাজনীতি বা পদ-পদবি নয়, বরং এলাকার অবহেলিত, গরিব, দুঃখী ও অসহায় মানুষের সেবা করা। ১নং কাস্টমস ওয়ার্ডকে একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। মহান আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তবে আমি জনগণের অর্পিত আমানত রক্ষা করব এবং বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
​তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন শুধু একার পক্ষে সম্ভব নয়। তাই এলাকার তরুণ সমাজ, মুরুব্বি ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করে এবং ভালো পরামর্শ নিয়ে ১নং ওয়ার্ডের সার্বিক সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে চাই। এলাকার মানুষের শতভাগ আস্থা ও বিশ্বাসের প্রতিদান দেওয়া-ই হবে আমার মূল লক্ষ্য।

​এদিকে সিরাজুল ইসলাম সিরাজের প্রার্থিতা ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ১নং কাস্টমস ওয়ার্ডের একাধিক স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, তিনি ব্যক্তিগতভাবে একজন সদালাপী, সমাজসেবক ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তার এই প্রার্থিতার ঘোষণায় তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

​প্রার্থী ঘোষণার শেষ অংশে ১নং কাস্টমস ওয়ার্ডসহ ৫নং পালংখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে সার্বিক সহযোগিতা, নিঃশ্বার্থ ভালোবাসা ও খাস দোয়া চেয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...