প্রকাশিত: ১১/০৫/২০১৬ ৭:৫১ এএম

nizamiপাবনা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় কার্যকরের পর নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার  সকাল ৭টা ১০ মিনিটের দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের বাড়িতে তার মামার কবরের পাশে সম্পন্ন করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাতে তার মরদেহ নিয়ে দু’টি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি গাড়ি সকাল পৌনে ৭টার দিকে তার  বাড়িতে পৌঁছায়।

গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডদেশ কার্যকর করা হয়। এরপর লাশবাহী গাড়ি মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মনমথপুর গ্রামের উদ্দেশে রওনা দেয় কর্তৃপক্ষ।

আগে-পিছে র‌্যাব ও পুলিশ প্রহরায় মরদেহ ঢাকার শাহাবাগ, মহাখালী, উত্তরা, গাজীপুরের চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের ওপর দিয়ে সাঁথিয়ায় নেওয়া হয়।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer