প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ১০:২৯ পিএম

বান্দরবান জেলার দুর্গম থানচি উপজেলায় আরো ৩০ মেট্রিক টন চাল জরুরি ত্রাণ হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এসব চাল বিতরণ করা হবে ২ হাজার ৩০০ পরিবারের মাঝে।

এদিকে সেনা সূত্রে জানা যায়, সেনা রিজিয়ন কমান্ডার পক্ষ থেকে এসব দুর্গম এলাকায় দ্রুত খাদ্য শস্য পৌঁছানোর কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারে সম্মতি প্রদান করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, থানচি উপজেলার রেমাক্রি, বড়মদকের ভেতর পাড়া, হৈয়োক খুমী পাড়া, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট, তিন্দু ইউনিয়নের দুর্গম যোগীচন্দ্র পাড়া, ছোট মদক এসব এলাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

গত বছর পাহাড়ে জুম চাষ করে ধান পায়নি জুমিয়া পরিবার। যেটুকু ধান পেয়েছেন তা দুই থেকে তিন মাসেই শেষ হয়ে গেছে। ফলে এক বেলা আধা বেলা খেয়ে বা সারাদিন আলু আর কলা গাছ খেয়ে দিন পার করতে হচ্ছে উপজেলার প্রায় আড়াই হাজার পরিবারকে। এর আগেও ২০ মেট্রিক টন খাদ্য শস্য ওই এসব এলাকায় প্রদান করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...