প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৯:৫৮ পিএম

2016_06_13_18_11_39_K4cGqK0gmnHW1mSCJ03H3m8vOKnAF7_originalচট্টগ্রাম : সমালোচনায় থাকা নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোকতার হোসেনের ক্ষমতা খর্ব করা হয়েছে। ডিবির চার জোনের মধ্যে উত্তর ও দক্ষিণ জোনের দায়িত্ব তার কাছ থেকে নিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেয়া হয়েছে মোয়াজ্জেম হককে। যিনি বর্তমানে নগর বিশেষ শাখার (সিটি এসবি) উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার আইজিপি এ কে এম শহীদুল হক সিএমপি সফর করার পরের দিনই সোমবার সকালে এ আদেশ দেন কমিশনার ইকবাল বাহার।

এর আগে গত গত মার্চ থেকে ডিবির পশ্চিম ও বন্দর জোনের দায়িত্ব পালানের পাশাপাশি ডিবির উত্তর ও দক্ষিণ জোনের শূণ্য পদের দায়িত্বে আসেন মোকতার হোসেন। মূলত ওই পদে থাকা  কুসুম দেওয়ান অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে যোগ দেয়ার পর থেকেই ডিবিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তিনি।

মোকতার হোসেন ডিবির নেতৃত্বে আসার পর থেকেই গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধারে ডিবির উল্লেখ্যযোগ্য কোনও সফলতা নেই। এমনকি জঙ্গি দমনে সিএমপিতে কাজ করা ডিবির তিন চৌকস কর্মকর্তা নিজ ইচ্ছাতেই ডিবি ছেড়ে পিবিআইতে যোগ দেন গত ২২ মে। যদিও তাদের প্রয়োজনীয়তা বুঝতে ফেরে ম্রিয়মাণ ডিবিতে প্রাণ ফেরাতে তাদের পুর্নপদায়ন করা হয়েছে। তারা হলেন, এস আই সন্তোষ চাকমা, আফতাব হোসেন ও রাজেশ বড়ুয়া।

এরই মধ্যে গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে বাসার অদূরেই প্রকাশ্যে দিবালোকে খুন হন দীর্ঘদিন ধরে ডিবিতে কাজ করা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। আটক করতে ব্যর্থ হয়েছে মূল হত্যাকারীদের। যেই মামলাটির তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।

বিষয়টি স্বীকার করে নগর বিশেষ শাখার (সিটি এসবি) উপ কমিশনার মোয়াজ্জেম হক বাংলামেইলকে বলেন, ‘ডিবির চার জোনেরই দায়িত্ব আগে মোকতার হোসেনের ছিল। তবে নতুন ডিসি না আসা পর্যন্ত কমিশনার স্যার সিটি এসবির পাশাপাশি ডিবির উত্তর ও দক্ষিণ জোনের দায়িত্ব আমাকে দিয়েছেন।’

বাংলামেইল

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...