প্রকাশিত: ১২/০৬/২০১৬ ৪:৩৪ পিএম
Madaripur-120160612094341উখিয়া নিউজ ডেস্ক::
মাদারীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. ইলিয়াস আহম্মেদ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকার বেলাল আহম্মেদের ছেলে।মাদারীপুর গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মাদকের এই চালানটি কক্সবাজার থেকে কাওড়াকান্দি নৌরুট হয়ে খুলনা যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ইলিয়াসকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...