প্রকাশিত: ০২/০৬/২০১৬ ৯:২৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের টেকনাফে ৫১ লাখ টাকা মূল্যের ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা বলে জানায় বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবি-২ এর উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহিল মামুন।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...