প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৭:২৬ এএম

Mahe Ramza16-05-16~1প্রেস বিজ্ঞপ্তি::
আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা যে কোন কিছুর বিনিময়ে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে গতকাল সোমবার অনুষ্টিত জেলা প্রশাসনের আয়োজিত সভায়। সভায় বলা হয়েছে, রমজান হচ্ছে মুসলমানদের কৃচ্ছতা সাধনের মাস-ইবাদত-বন্দেগীর মাস সর্বোপরি পবিত্রতা রক্ষা করার মাস। তাই অন্তত এ মাসে সবাইকে এগিয়ে আসতে হবে অত্যন্ত শুদ্ধ জীবন যাপনের মাধ্যমে পবিত্র মাসটির পবিত্রতা রক্ষা করা। সভায় রমজান মাসে ফরমালিন মুক্ত মাছ,মাংশ ও ফলমূল সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত রমজানের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এ সভায় দ্রব্য-মূল্য স্থিতিশীল রাখা, অন্তত ইফতারি, তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুত সরবরাহ নিশ্চিত করণ, শহরকে মাদক মুক্ত রাখা, যানজট মুক্ত রাখার জন্য লাইসেন্সবিহীন ইজি বাইক (টমটম) নিয়ন্ত্রন সহ আরো বেশ কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান মাবু, কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন, পৌরসভার কাউন্সিলার সিরাজুল হক, সাবেক কাউন্সিলার আবু জাফর সিদ্দিকী, ইঞ্জিনিয়ার কানন পাল, বিএনপি নেতা এসতেফাজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...