প্রকাশিত: ১২/০৫/২০১৬ ৭:৫৭ এএম

d34প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় পবিত্র উমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। ১১ মে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। সময় সংক্ষিপ্ততার কারণে তিনি সবার সাথে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। এবং সুস্থভাবে পবিত্র উমরাহ শেষ করে যাতে দেশে ফিরতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করেছেন।
এদিকে নিজের অনুপস্থিতিতে জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ও আওতাধীন ইউনিট সমূহের নেতাকর্মীদের সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের দিক নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...