প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ৩:৩৬ পিএম

ramu pic BGB CHAKDALA 06.09.16সোয়েব সাঈদ, রামু
রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধিন নাইক্ষ্যংছড়ি উপজেলায় মায়ানমারের সীমান্তবর্তী চাকঢালা এলাকায় মাদক, অস্ত্র চোরাচালান, সন্ত্রাস- জঙ্গীবাদ এবং সীমান্তে অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাকঢালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বিজিবি’র কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মো. তানভীর আলম খান বলেন, সাম্প্রতিককালে বিপথগামী ও ভ্রান্ত জঙ্গী মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি ও সংগঠন বিরাজমান সাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ আবহ বিনষ্ট করার লক্ষ্যে নিরীহ মানুষকে হত্যাসহ নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকান্ড প্রতিহত করার জন্য গণসচেতনতাই একমাত্র পথ।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় হত্যা বন্ধে অবৈধভাবে বিচরণ, মায়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ রোধ, মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধেও ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য পাড়ায় পাড়ায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কমিটি, অবৈধ মানবপাচারে জড়িত দালালদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী।
এতে আরো বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ তৌহিদ কবির, রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম, রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ আহমদ, চাকঢালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন, পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, সাংবাদিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, হেডম্যান অক্য অং চাক প্রমূখ।
এছাড়া অনুষ্ঠান নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন সহ আশার তলী ও চাকঢালা বিওপি এলাকার গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ইউপি সদস্য-সদস্যা, মসজিদের ইমাম, শিক্ষক সহ সর্বস্তুরের মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...