প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৭:২৮ এএম

THE-CM1-408-696x452ডেস্ক।। গোপন বৈঠক করার সময় নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।  এসময় বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইও উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মে) ভোররাতে পাঁচলাইশ থানার মোহাম্মদীয়া এলাকার হায়দার বিল্ডিংয়ের ভাড়াঘর থেকে এদের গ্রেফতার করা হয়।

তিন শিবির কর্মী হলেন, কক্সবাজারের চকরিয়া থানার দরবেশকাটার নাজিম উদ্দীনের ছেলে জাহাঙ্গীর মাহমুদ (৩২), চট্টগ্রামের ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের সফিউল আজমের ছেলে মো. ইকবাল (২৭) ও লোহাগাড়া থানার বিবিভিল্লার শাহজাহানের ছেলে হুমায়ূন কবির (২০)।

মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইসহ তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

প্যারেড গ্রাউন্ডে যুদ্ধাপরাধের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযার সময় যানবাহন ভাংচুরসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় গ্রেফতার তিন শিবির কর্মী জড়িত বলে জানা গেছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...