প্রকাশিত: ১৭/০৫/২০১৭ ৭:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি::

জেলা শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি সুজুকি জিকসার চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হলেন, কক্সবাজার পৌর এলাকার বিজিবি ক্যাম্প সিকদার পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে সোলাইমান সিকদার উরফে সালমান (২২), বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (১৯)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন পূর্বপশ্চিমকে বলেন, অভিযান চালিয়ে মটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer