প্রকাশিত: ১২/০৫/২০১৬ ৭:৫৩ এএম

dormoউখিয়া নিউজ ডটকম::

পুলিশ প্রশাসন কর্তৃক কক্সবাজার শহরে মালবাহী গাড়ি প্রবেশে বাধা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে কক্সবাজার ট্রান্সপোর্ট মালিক সমিতি। এ কারণে বৃহস্পতিবার (১২ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য কক্সবাজার জেলায় মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।

বুধবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার ট্রান্সপোর্ট মালিক সমিতি সভাপতি মোহাম্মদ সেলিম কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শহরের ভিআইপি সড়কে মালবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না পুলিশ। অথচ ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে গাড়িপ্রতি উৎকোচ নিচ্ছে।

সমিতির নেতৃবৃন্দ উল্লেখ করেন, মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান শহরে প্রবেশে বাধা দেয়ায় নিত্যপণ্যদ্রব্য পরিবহনসহ পত্রিকার প্রকাশনা শিল্প থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সমিতির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে এর জন্য দায়ী করেন।

তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে শহরে মালবাহী গাড়ি প্রবেশের অনুমতি প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কক্সবাজার ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সেক্রেটারি পল্টন পাটোয়ারী, সদস্য মফিজুর রহমান, সাখাওয়াত হোসেন, আমিনুল ইসলাম, মো. খোরশেদ ও সুমন রক্ষিত প্রমুখ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...