প্রকাশিত: ১৩/০৫/২০১৬ ৮:৫১ এএম

upনিজস্ব প্রতিনিধি, উখিয়া
উখিয়ার ৫ ইউনিয়নে ৩৪১ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করে ৩৪১ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে। মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে অপ্রাপ্ত বয়স্ক ও কাগজ পত্রে গরমিল থাকার অভিযোগে রিটার্নিং অফিসার দুই জন সাধারণ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। এ সময় ঋণ খেলাপীর দায়ে অভিযুক্ত পালংখালী ইউনিয়নের বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানী শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হলদিয়াপালং ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী নির্বাচন করছে। রতœাপালং ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন ও চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছে। জালিয়াপালং ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন ও চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী নির্বাচন করছে। রাজাপালং ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন সহ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মাঠে রয়েছে। পালংখালী ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন ও চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...