প্রকাশিত: ১২/০৬/২০১৬ ১১:২০ এএম
 ইয়াবা সহ উখিয়ায় মিলন বড়ুয়া আটক
ইয়াবা সহ উখিয়ায় মিলন বড়ুয়া আটক

এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ শ্যামলী কাউন্টার থেকে ২ হাজার পিচ ইয়াবা সহ এক যাত্রী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের একটি টীম। এসময় নগদ টাকাও উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

শনিবার রাতে শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহি বাস যোগে ইয়াবা চালান যাবে এ খবরের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি গোয়েন্দা টীম কক্সবাজার শহরের বিমানবন্দরস্থ শ্যামলী কাউন্টারে অবস্থান নেয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার সুপারিনটেনডেন্ট ইদ্রিচ আলী আলীর নেতৃত্বে একটি গোয়েন্দা টীম ২ হাজার পিচ ইয়াবা সহ মিলন বড়–য়া (২৮) কে আটক করে। ধৃত মিলন কক্সবাজারের উখিয়া উপজেলার পিঞ্জিরকুল গ্রামের বানু বড়–য়ার ছেলে।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার সুপারিনটেনডেন্ট ইদ্রিচ আলী জানান, আটক ইয়াবা ব্যবসায়িকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...