উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১০/২০২২ ৫:১০ পিএম , আপডেট: ২৭/১০/২০২২ ৫:১৩ পিএম

৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজারের সাবেক ক্রিকেটার এরশাদুল হকের (৩২) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দন মৃধা এরশাদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদুলের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করার আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

২৫ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে এরশাদুল হককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা উত্তর অঞ্চলের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল জানিয়েছেন, পাইকারি দরে ইয়াবা কিনতে এরশাদুল মিয়ানমারে থাকা ডিলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন। রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমার থেকে নৌপথে ইয়াবা আনতেন। আগেও এরশাদুল অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছেন।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেট দলে খেলতেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...