উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০১/২০২৪ ২:২৩ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে (কক্সবাজার-৪ আসন) উখিয়া-টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে সেন্টমার্টিনের একটিসহ মোট ৫৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে তিন লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫৭টি কেন্দ্রের ৪ হাজার ৩৯২টি কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৮৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে নৌবাহিনী, বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনি কর্মকর্তাবৃন্দ।

সরঞ্জামাদি বিতরণস্থল থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে। শুধু বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে। দ্বীপে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ দ্বাদশ সংসদ নির্বাচন

ভোট দিলেন প্রধানমন্ত্রী

০৭/০১/২০২৪
৯:২১ এএম

এডিসির গাড়িতে হামলা

০৬/০১/২০২৪
২:১২ পিএম

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer