উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০১/২০২৪ ২:১২ পিএম , আপডেট: ০৬/০১/২০২৪ ২:২৫ পিএম

নির্বাচনী কাজে যাওয়ার সময় খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়িতে ইট–পাটকেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় আজ শনিবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। এ সময় গাড়িতে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ আহমেদ সোহাগ ও তাঁর গাড়িচালক।

দীঘিনালা উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাড়ির ওপর ইট–পাটকেল মারলে গাড়ির কাচের গ্লাস ভেঙে যায়। তবে গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘নির্বাচনী কাজে এডিসি (সার্বিক) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer