নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৬:৪২ পিএম

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) অনুষ্ঠিত সভায় উখিয়ায় জলবায়ু পরিবর্তন ও এর ঝুঁকি নিয়ে আয়োজিত এক গবেষণা প্রকাশনা অবহিতকরণ সভায় নতুন তথ্য তুলে ধরেছে স্থানীয় তরুণ গবেষক দল।
আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার প্রধান গোলাম মোস্তফা, সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের জ্যেষ্ঠ জলবায়ু বিষয়ক উপদেষ্টা ক্যারোলিন, উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিষ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর মোরশেদ, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রুজিনা আকতার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী ও উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতি শুধু গাছপালা বা ঘরবাড়ির ওপর পড়ে না। এই গবেষণা দেখিয়ে দিয়েছে যে পরিবেশগত বিপর্যয় শিশুদের নিরাপত্তার ওপর কতটা গভীর নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখতে এই বিষয়গুলো বোঝা খুবই জরুরি।” বক্তার আরো বলেন, জলবায়ু পরিবর্তনের গবেষণা সবার জন্য সহজ ও বোধগম্য হওয়া উচিত, কারণ এর ক্ষতিকর প্রভাব আমাদের সবার ওপর পড়ে। স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ, নারী ও পুরুষ সবাইকে একসাথে কাজ করে এই গবেষণার তথ্যগুলোকে বাস্তবে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গবেষণা সংস্থা জিপিএটি এর প্রতিনিধিরা তরুণর গবেষক দল দেখিয়েছে, কীভাবে জলবায়ু পরিবর্তন স্থানীয় মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে এবং কীভাবে এটি শিশুদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। এই গবেষণায় স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গা শরণার্থী—উভয় কমিউনিটির চিত্রই উঠে এসেছে।
উপজেলার পালংখালী ইউনিয়ন ও ১৫ নম্বর ক্যাম্পে পরিচালিত এই গবেষণায় তরুণরা নিজেরাই তথ্য সংগ্রহ করে এবং তা সবার সামনে উপস্থাপন করে। গবেষণায় দেখা যায়—হঠাৎ আবহাওয়া বদল, তীব্র বজ্রপাত ও বন উজাড়ের মতো পরিবেশগত সমস্যাগুলো পরিবারগুলোর আয়-রোজগার কমিয়ে দিচ্ছে, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে শিশুদের ওপর।
জ্যেষ্ঠ জলবায়ু বিষয়ক উপদেষ্টা (সেভ দ্য চিলড্রেন ডেনমার্ক) ক্যারোলিন বলেন
কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং শরণার্থী—উভয় কমিউনিটির পরিবেশ রক্ষা ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, তরুণ গবেষক দল ও সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...