ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০১/২০২৪ ১০:০৬ এএম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি আইন প্রতিপালনে অনিয়মের অভিযোগে নৌকা প্রতীকের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ নির্দেশ দিয়েছে কমিশন।

রবিবার রাত ৩টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন থেকে এসব এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই, রাজশাহী-৪ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ও নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলম এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান, জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী, ঠাঁকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম, নেত্রকোনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা (ঝুমা তালুকদার), মাগুরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুরাদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

এছাড়াও চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে আচরণবিধি লঙ্ঘন ও ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ৯১-এ এর ক্ষমতাবলে— আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়গুলো অনুসন্ধান করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে। এ লক্ষ্যে নির্বাচনি এলাকাগুলোর জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করা হলো।

সংসদ নির্বাচন উপলক্ষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০০টি নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করে ইসি।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer