উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০১/২০২৪ ৫:১৭ পিএম

ক্রিকেট মাঠে মেজাজ হারানোর জন্য বেশ খ্যাতি রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের। আম্পায়ারের ওপর মেজাজ হারিয়ে স্ট্যাম্প উপড়ে ফেলা। প্রতিপক্ষ খেলোয়াড়কে মারধর করার মতো ঘটনা রয়েছে তার ক্যারিয়ারে।

এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। ইতোমধ্যে তিনি সকাল ৮টায় ভোট প্রদান করেন। তারপর দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেন ক্রিকেটের পোস্টারবয়।

তার মতো সুপারস্টারকে কাছ থেকে দেখা কিংবা ছুঁয়ে দেখার যে কারো ইচ্ছা। কিন্তু চাইলেই তো আর হয় না। আর সেই সুযোগটি যদি আসে নির্বাচনের সময় তাহলে আর যায় কোথায়। সাকিবের ক্ষেত্রেও হয়েছে তাই। তার মতো বড় একজন তারকাকে একনজর দেখতে সমর্থক থেকে সাধারণ জনগণ ভিড় জমাচ্ছেন সবখানে।

এমনই এক কেন্দ্র পরিদর্শনে গিয়ে সমর্থকদের ভিড়ে পড়েন সাকিব। এসময় সেখান থেকে বাঁচতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন এ পোস্টারবয়। হাত তোলেন স্থানীয় দলীয় নেতাকর্মীদের ওপর। আর তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয়েছে তোলপাড়।

কেউ কেউ বলছেন, সাকিবের আগে থেকেই বদ মেজাজি, তা আরও একবার প্রমাণিত হলো এর মধ্যদিয়ে।

তবে এমন বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি সাকিব কিংবা স্থানীয় নেতাদের কাছ থেকে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer