ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০১/২০২৪ ২:৫২ পিএম , আপডেট: ০৬/০১/২০২৪ ২:৫২ পিএম

নৌকা প্রতীকের সিল সহ ১০০০ টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।

ছবিতে নোটের উলটো পিঠে থাকা প্রতীকের নিচে লেখা আছে হলদিয়াপালং ইউনিয়ন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন আগে শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এই ছবি ছড়িয়ে পড়ে, আর সেদিনই সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয় প্রার্থীদের প্রচারণা।

একটি সাদাকাগজের উপরে রাখা ছিলো অই নোট এবং কাগজে লেখা ছিলো ৩নং ওয়ার্ড – ১২০০ জন।

মূলত কালো টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়।
যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।

ফেসবুকে টাকার ছবি ছড়ানোর বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ” ফেসবুকে টাকার ছবিটি দেখেছি। আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছি, বাস্তবে এখন পর্যন্ত তার কোন অস্তিত্ব মেলেনি এবং কেউ এব্যাপারে অভিযোগ করেনি।”

কালো টাকা ছড়ানো সহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোন অপতৎপরতার তথ্য থাকলে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer