ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ৮:০৩ পিএম

‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে খালি প্যাকেট তৈরি করে নকল আগরবাতি ভরে বাজারজাত করার অভিযোগে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারের আজগর আলী স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই অভিযানে ‘নট ফর সেল’ লেখা রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা সাবান বিক্রির অভিযোগে খাজা স্টোরকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাইখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জানান, আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি করা খালি প্যাকেট সংগ্রহ করে তাতে নকল আগরবাতি ভরে প্যাকেটজাত করা হচ্ছিল। পরে এসব পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নকল আগরবাতিসহ কিছু পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের একটি অংশ জনসম্মুখে ধ্বংস করা হয় এবং কিছু পণ্য আলামত হিসেবে জব্দ করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer