প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ১১:২৫ এএম

অর্পন বড়ুয়া ::

রামু উপজেলার দূর্গম পাহাড়ি অঞ্চলে পুলিশের অভিযানে মৌলানা মো. ইউনুছ (৪৫) নামে তালিকাভুক্ত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জঙ্গি মৌলানা মো. ইউনুছ উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকার মো. উলা মিয়ার ছেলে।

গর্জনিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনুছের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে সন্ত্রাস বিরোধী আইনে ইউনুছের বিরুদ্ধে ঢাকা উত্তরা মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি জেল থেকে বের হন জঙ্গি ইউনুছ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer