ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ৪:০১ পিএম

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচলিত আছে—“ভাই বড় ধন, রক্তের বাঁধন।” সেই রক্তের সম্পর্কের গভীরতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কর্ণফুলীর মমতাময়ী বোন হালিমা বেগম। জীবন-মৃ ত্যুর সন্ধিক্ষণে থাকা বড় ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি।
চট্টগ্রাম ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক, সমাজসেবী ও সজ্জন ব্যক্তি আলহাজ্ব লায়ন হাকিম আলী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তাঁর দুটি কিডনিই প্রায় অচল হয়ে পড়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান।
এ অবস্থায় ভাইয়ের জীবন বাঁ চাতে এগিয়ে আসেন ছোট বোন হালিমা বেগম। নিজের একটি কিডনি বড় ভাইকে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা বিবেচনার পাশাপাশি ভাইয়ের জীবন রক্ষাকেই অগ্রাধিকার দেন হালিমা।
জানা যায়, অল্প বয়সেই বাবাকে হারান হালিমা বেগম। এরপর তাঁর বড় ভাইয়েরা তাঁকে বাবার অভাব বুঝতে দেননি। সেই পিতৃছায়াতুল্য ভাই যখন কঠিন সময়ের মুখোমুখি হন, তখন নিজের একটি কিডনি দিয়ে তাঁর পাশে দাঁড়ান হালিমা।

কিডনি প্রতিস্থাপনের পর মহান আল্লাহর রহমতে বর্তমানে ভাই-বোন দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ভাইয়ের প্রতি বোনের এমন আত্মত্যাগ ও ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ যেন হালিমা বেগম ও আলহাজ্ব লায়ন হাকিম আলীকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন

পাঠকের মতামত

অনিয়ন্ত্রিত ফলের বাজার!বিদেশী ফল বর্জন করে দেশীয় ফল উৎপাদনের পরামর্শ-কৃষি বিভাগের

টেকনাফসহ জেলার সবখানে ফলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি পেয়েছে। ফল বিক্রেতাদের মতে আগামীতে দাম আরো বাড়বে ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...