প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ১০:১১ পিএম

Picture1~4উখিয়া নিউজ ডটকম:
বান্দরবানের বাইশারীতে গত শুক্রবার গভীর রাতে দূর্বৃত্তের হাতে খুন হওয়া বৌদ্ধ ভিক্ষুর মরদেহ সোমবার বিকাল ৩ টায় উপর চাক পাড়া নিজ ধ্যান ঘরের পাশেই অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এর আগে দুপুর ২ টা থেকে ধর্মীয় রীতি অনুযায়ী বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে। প্রায় ঘন্টা ব্যাপি বৌদ্ধ ধর্মের গ্রন্থ পাঠ সহ নানা ধরনের আনুষ্ঠানিকতা করা হয়। এ সময় শত শত নারী পুরুষ ভক্তরা জামায়েত হয়।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তৃতায় উপজাতীয় নেতা নিউলামং মার্মা বলেন, বৌদ্ধ ভিক্ষুর হত্যাকারীদের উচিৎ বিচার এবং এই হত্যাকান্ডে যাতে নিরহ লোক হয়রানী না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। অনুষ্ঠানে উপজাতীয় নেতৃবৃন্দ ছাড়াও লামা এ.এস.পি সার্কেল আল মাহমুদ, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতে ছামং চাক, জিয়াউর রহমান ও আব্দুর রহিমকে আটকের পর সোমবার সকাল ৯ টার দিকে বান্দরবান আদালতে প্রেরণ করে পুলিশ। আদালতে আটককৃত তিন ব্যক্তিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...