প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৯:৩৯ পিএম , আপডেট: ২৯/০৫/২০১৬ ১০:২৩ পিএম

Shahid Pic 29-05-2016~1শহিদুল ইসলাম, উখিয়া ::

কক্সবাজারের আওতাধীন রেজু খাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৭৫০ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছেন। এ সময় তাদের বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করেন। ইয়াবা ও সিএনজির আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।  রোববার আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রামু থানার ওসি জানিয়েছেন। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে আবদুর রহিম (৪৪), তার স্ত্রী হামিদা বেগম (৩৫) ও মেয়ে ছামিরা (১৮)। রেজু খাল যৌথ চেকপোস্টের টহল কমান্ডার মোঃ শরিফ উল্লাহ বলেন, শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী সিএনজিকে তল্লাশী চালিয়ে ইয়াবা ও ৩ পাচারকারীকের আটক করেন।

 

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...