প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ১২:৪০ পিএম

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মংপু মারমা (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে বান্দরবান সদরের জামছড়ি মুখপাড়া থেকে তাকে অপহরণ করা হয়। তিনি বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী জামছড়ি মুখপাড়া ঘেরাও করে মংপুকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। তাকে পার্শ্ববর্তী মনজয় পাড়ার দিকে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাতেই বাঘমারা, ডলু পাড়া, আন্তাহা পাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল উদ্ধার অভিযানে নামে বলে জানা গেছে।

বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তবে কারা তাকে অপহরণ করেছে তা জানা যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer